কোর্ট পুলিশের মাদক ধ্বংস

স্টাফ রিপোর্টার
জেলার বিভিন্ন উপজেলা এলাকা থেকে উদ্ধার ও মামলার আলামত হিসাবে জব্দকৃত মাদক ধ্বংস করেছে সুনামগঞ্জ কোর্ট পুলিশ। মঙ্গলবার বিকাল ৫ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অফিসার চয়েচসহ বিভিন্ন ব্র্যান্ডের ৪২০০ বোতল বিদেশী মদ ও ৯ লাখ ভারতীয় নাসির বিড়ি ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন, সুনামগঞ্জ কোর্ট ইন্সপেক্টর জালাল উদ্দিন ভুইয়া, এসআই সফিকুল ইসলামসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।