ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবে বই প্রদান করেছেন স্থানীয় এক লেখক। মঙ্গলবার বিকেল পাঁচটায ধর্মপাশা প্রেসক্লাবে এসে নিজের বোরো ফসলের দেশ নামক পাচঁটি গল্পের বই প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক সাজিদুল হক সাজু হাতে তুলে দেন কবি ও গল্পকার এনামুল হক। তাঁর বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এমএমএ রেজা পহেল, সাংগঠনিক সম্পাদক চয়ন কান্তি দাস, সদস্য সালেহ আহমদ, কবি আনিসুল হক লিখন ও শিক্ষক জহিরুল ইসলাম প্রমুখ।


