ধর্মপাশা প্রেসক্লাবে বই প্রদান

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবে বই প্রদান করেছেন স্থানীয় এক লেখক। মঙ্গলবার বিকেল পাঁচটায ধর্মপাশা প্রেসক্লাবে এসে নিজের বোরো ফসলের দেশ নামক পাচঁটি গল্পের বই প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক সাজিদুল হক সাজু হাতে তুলে দেন কবি ও গল্পকার এনামুল হক। তাঁর বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এমএমএ রেজা পহেল, সাংগঠনিক         সম্পাদক চয়ন কান্তি দাস, সদস্য সালেহ আহমদ, কবি আনিসুল হক লিখন ও শিক্ষক জহিরুল ইসলাম প্রমুখ।