ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে মতিউর রহমান

স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলায় ক্ষতিগস্ত বোর ফসলী হাওর এলাকা ঘুরে দেখেছেন সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমান। রবিবার দুপুরে তিনি উপজেলার বৃহৎ খরচার হাওর এলাকা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা শোনেন। এসময় তিনি কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
পরে উপজেলা সদর রেষ্ট হাউজে উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও স্থানীয় কৃষকদের নিয়ে মতবিনিয়ম সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক দীলিপ কুমার বর্মন,        
উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুদার, বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, আ.লীগ নেতা চিত্তরঞ্জন গোস্বামী ছানা, অলিমান তাং, মো. নিজাম উদ্দিন, ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির পাপন, বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি সেলিম আহমদ মিঠু, শ্রমিকলীগ সহসভাপতি কালী কুমার দাশ, যুবলীগ নেতা আনোয়ার হোসেন খোকন প্রমুখ।
সভায় মতিউর রহমান বলেন, পিআইসি, ঠিকাদারদের বিল পরিশোধ আটক রাখতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানে কার্যকর ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন।
পরে ফতেপুর ইউনিয়নের তিন বারের নির্বাচিত সাবেক ইউনিয়ন চেয়ারম্যার মরহুম আব্দুল খালেকের কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মোল্লাপাড়া ইউনিয়ন
এদিকে বিকালে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা আওয়ামী নেতৃবৃন্দ। এসময় তারা কৃষকদের সাথে কথা বলেন এবং কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুত ব্যক্ত করেন। সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানান।
এসময় মোল্লাপাড়া ইউনিয়নের চরমহল্লা উচ্চ বিদ্যালয়ে কৃষকদের নিয়ে জনসভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে ইউপি চেয়ারম্যান নূরুল হকের সভাপতিত্বে ও জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদিরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌর মেয়র আয়ুব বখত জগলুল, দ. সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান, সাবেক পিপি অ্যাড. শফিকুল আলম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, মেম্বার হাবিবুর রহমান, প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান সহ আওয়ামী ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এরপূর্বে বেতগঞ্জ যাওয়ার সময় বুড়িস্তল-বেতগঞ্জ রাস্তার বেহাল অবস্থা দেখে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমানকে রাস্তা সংস্কারের নির্দেশ দেন। এসময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান সেখানে উপস্থিত হয়ে রাস্তাটি দ্রুত সংস্কার করবেন বলে আশ্বস্ত করেন।