স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের ষোলঘর পুরাতন জামে মসজিদে দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম গোলাম মাওলা মানিক।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, সদস্য আজাদ মিয়া, আকবর আলী, য্বুদল নেতা শামসুদ্দোহা, মমিনুল হক কালার চান, সুহেল মিয়া, জুনেদ আহমদ, হাসান, শাকিল, ফয়সল, শাহ সুলতান প্রমুখ। এছাড়াও দোয়া মাহফিলে ছাত্রদল ও যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


