গণসঙ্গীত প্রতিযোগিতা শুক্রবার

স্টাফ রিপোর্টার
উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন এর জন্মদিন উপলক্ষ একাদশ সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ১৩ মার্চ শুক্রবার জেলা শিল্পকলা একাডেমির লোক সংস্কৃতি
সংগ্রহশালায় নাম নিবন্ধন করতে হবে। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীরা অংশ নেবেন বিভাগীয় পর্যায়ে। সেখানে যারা বিজয়ী হবেন তারা আগামী ২৭ মার্চ শুক্রবার ঢাকার অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
‘ক’, ‘খ’, ‘গ’ ও দলীয়- এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দলীয় প্রতিযোগিতা ‘ঘ’ বিভাগ এর ক্ষেত্রে কমপক্ষে ৫ জন শিল্পীর অংশগ্রহণ বাঞ্ছনীয়।
প্রয়োজনে যোগাযোগ অঞ্জন চৌধুরী ০১৭১৭-৭২১৬৪৯, প্রসেনজিৎ দে ০১৭১১-৪৪৫৩৪১, জহির আহমেদ ০১৭৩২- ৯২৭৬৩৩ ।