গত ৩ মাসে ২৩ লক্ষ ২ হাজার ৪৭০ টাকা জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় গত ৩ মাসে ২৪৮টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৮১৭টি মামলায় ৮৬২ জন আসামীকে ২৩ লক্ষ ২ হাজার ৪৭০ টাকা জরিমানা করা হয়েছে এবং ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি প্রতিপালন, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ন্যায্যমূলে মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির প্রাপ্যতা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, সংক্রামক রোগ প্রতিরোধ আইন, মংস্য সংরক্ষণ আইন, মাটি ব্যবস্থাপনা আইনের বিভিন্ন ধারায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব অভিযান পরিচালনা করা হয়।
জেলা ম্যাজিস্ট্রট মোহাম্মদ আব্দুল আহাদ’র দিকনির্দেশনায় অভিযানে অভিযান পরিচালনা করা হয়। জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহাকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।