ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক আবাবিল নুরসহ যুবলীগের নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতারের প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের একাংশের উদ্যোগে শুক্রবার বিকেল তিনটায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে উপজেলা
পরিষদের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, যুবলীগ নেতা তাজ উদ্দিন আহম্মেদ, আবু সায়েম ও এম.আর খান প্রমূখ।


