চপলকে মিসবাহ উদ্দিন সিরাজের অভিনন্দন

স্টাফ রিপোর্টার
জেলা যুবলীগের আহবায়ক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপলকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ। বৃহস্পতিবার দুপুরে সিলেট এমএজি আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে চপলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ সভাপতি সজীব রঞ্জন দাস, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা এমএ হান্নান, মহানগর যুবলীগ নেতা শান্ত দেব, মুজাহিদুল মান্না, লন্ডন যুবলীগ নেতা জামাল হোসেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সদস্য সৈয়দ মাসুম প্রমুখ।