স্টাফ রিপোর্টার
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ মাস বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ শিশুদের টিকা খাইয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. জসিম উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন মো. শামস উদ্দিন জানালেন, এবার জেলার ৬-১১ মাস বয়সী ৪৪৩৮৪ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস নীল রঙের টিকা দেয়া হবে, ১২-৫৯ মাস বয়সী ৩৫১৫৩৯ শিশুকে দেয়া হবে লাল রঙের টিকা। জেলার ১১ উপজেলায় শনিবার থেকে টিকা কার্যক্রম শুরু হয়েছে। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। সকাল ৮টা হতে বিকাল ৪ টা পর্যন্ত টিকা দেওয়া হবে।
- ভোটারদের প্রশ্ন ওখানে দলীয় প্রতীক কেন?
- ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে তাহিরপুরে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা


