ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা অসুস্থ আরিফুজ্জামানকে দেখতে তার সরকারি বাসভবনে গেছেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে এ কর্মকর্তার বাসভবনে উপস্থিত হয়ে তার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সেখান তিনি কিছু সময় কাঠান। নির্বাহী কর্মকর্তা অসুস্থ আরিফুজ্জামান আগামী ২৫দিনের সরকারী ছুটি নিয়ে ভারতের মাদ্রাজে ডা. দেবী
শেঠীর তত্ত্বাবধানে চিকিৎসা নিতে শিঘ্রই ভারতে যাচ্ছেন বলে জানিয়েছেন।
এসময় মেয়রের সাথে ছিলেন পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য শাহীন চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, ফটো সাংবাদিক আমির আলী।
- দোয়ারায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজনের মৃত্যু
- শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দিরে ৩২ প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন শুরু ৭ ডিসেম্বর


