ছাতকের বড় কাপনবাজারে ১১ গ্রামবাসীর প্রতিবাদ সভা

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের বড় কাপন বাজারে ৩টি ওয়ার্ডের ১১ গ্রামবাসীর এক প্রতিবাদ সভা বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। হারিছ আলীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মিছবাহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ বড়কাপন গ্রামের মাঈন উদ্দিন, এলাখ মিয়া, আব্দুস সালাম, কালা মিয়া, আজেফর আলী, উত্তর বড়কাপন         
 গ্রামের আমির আলী, জসিম উদ্দিন, হুসমত মিয়া, হোসেন মিয়া, বাগারাই গ্রামের বাতির মিয়া, ইন্তাজ আলী, সুবীর মিয়া, আট গ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আল মামুন শাহীন, সাবেক মেম্বার মোজাহিদ আলী, বানায়ত গ্রামের ফরিদ মিয়া, আনোয়ার মিয়া, মংলা মিয়া, টুকেরগাঁও গ্রামের আফতাব আলী, আব্দুস ছত্তার, আনছার মিয়া, বাচচু মিয়া, সানুর আলী, বাদেশ্বরী গ্রামের আফতাব মিয়া, সত্য সাহা, রেজাউল করিম, দুলু মিয়া, চাঁন মিয়া, আব্দুর রউফ, ছমির আলী, আনফর আলী, তেরাপুর গ্রামের খেলু মিয়া, ইলিয়াাছ মিয়া, কনু মিয়া, কপলা গ্রামের সাবেক মেম্বার গোপেশ নাথ, মহিরুল ইসলাম, আরজু মিয়া, ভোলা নাথ, ইলিয়াছ আলী, মমশ্বর আলী, কালু মিয়া, নুরুল হক, আলী আহমদ, নুরুল ইসলাম, সুড়িগাঁও গ্রামের আনোয়ার হোসেন বরকত, আব্দুল আহাদ, মজর আলী, আসকর আলী গেদা, সুরুজপুর গ্রামের আইয়ুব মিয়া, আছাব আলী, আব্দুর রহমান, মোগলগাঁও গ্রামের মাস্টার আব্দুর রহিম, আবু সুফিয়ান, সেলিম আহমদ, সমুজ আলী, আব্দুল হক, সৈয়দ মিয়া প্রমুখ।
এসময় জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, ইউপি সদস্য হিরন মিয়া, হাজী সোনা মিয়া, আব্দুন নূর, কাজী রুমেল মিয়া, এসএম মাহমুদ, আংগুর মিয়া, আব্দুল কুদ্দুছ সুমন, আব্দুল হক, আব্দুর রহিম, সদস্যা সায়েরা বেগম, মমতাজ বেগম, সাফিয়া বেগম সহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন ও পরিষদের সদস্যদের বিরুদ্ধে একটি মহল অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা জাউয়া বাজারে চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়– মিছিল দিয়ে জাউয়া ইউনিয়ন পরিষদের মান ক্ষুন্ন করেছে। এ অবস্থায় নির্বাচিত চেয়ারম্যানের অফিস করার সাথে নিরাপত্তার বিষয়টিও জড়িত রয়েছে। তারা এসব ন্যাক্কারজনক ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।