ছাতক প্রতিনিধি
ছাতকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১শ’ পরিবারের মধ্যে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ১৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
ত্রাণ বিতরণকালে ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আব্দুল মছব্বির, মুরাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহিদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী (ত্রাণ শাখা) আম্বিয়া আহমদ, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, আ.লীগ নেতা আফতাব উদ্দিন, ছাত্রলীগ নেতা রশীদ আহমদ, ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে এমপি মুহিবুর রহমান মানিক বলেন,‘সরকার সফলতার সাথে দুর্যোগ মোকাবেলা করে আসছে। বন্যা দুর্গত মানুষে পাশে থেকে তাদের পুনর্বাসণে সরকার সর্বোচ্চ সহায়তা দিয়ে যাচ্ছে।’


