ছাতকে লাফার্জ- হোলসিম শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও সভা

ছাতক প্রতিনিধি
ছাতকে মহান মে দিবস উপলক্ষে লাফার্জ-হোলসিম লিমিটেড শ্রমিক ইউনিয়ন (চট্ট-২৫৭৯) এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার লাফার্জ-হোলসিম কারখানার অভ্যন্তরে অবস্থিত শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে বের হয় র‌্যালি। র‌্যালিটি কারখানার অভ্যন্তরস্থ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড সিবিএ সভাপতি তালুকদার আনোয়ার মাহমুদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাফাতুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংঘঠনের সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক, অর্থ সম্পাদক মমতাজুর রহমান খাঁন, ক্রীড়া সম্পাদক হেলাল আহমদ, শ্রমিক নেতা লাভলু মিয়া তালুকদার, নুরুল গনি, সিদ্দিক আহমেদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শ্রমিক ইউনিয়নের মেকানিক্যাল সম্পাদক আব্দুল হক।