ছাতক প্রতিনিধি
ছাতক-আমবাড়ী সড়ক হইতে বড়বাড়ী গ্রাম পর্যন্ত রাস্তা পাকাকরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। রাস্তাটি পাকা করার কাজ শেষ হতে না হতেই রাস্তার বিভিন্ন অংশ ভেঙ্গে যাচ্ছে। সড়কের অনেক অংশ ইতিমধ্যেই ভেঙ্গে পড়তে শুরু করেছে। সড়ক পাকাকরণে অনিয়মের অভিযোগ তুলেছেন বড়বাড়ী গ্রামের বাসিন্দরা। গত ১ আগস্ট রাস্তার
কাজ সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে গ্রামবাসীর পক্ষে ইউপি সদস্য আব্দুল মালিক রোববার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে রাস্তার কাজে ফ্রেশ সিমেন্ট ও নি¤œমানের সিঙ্গেল পাথর ব্যবহার করা হয়েছে। ৫ইঞ্চির স্থলে এক-দেড় ইঞ্চি ঢালাইয়ের মাধ্যমে রাস্তার কাজ শেষ করা হয়েছে। যার ফলে কাজ শেষ হতে না হতেই রাস্তাটি ভেঙ্গে যাচ্ছে।


