জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের দারিদ্র বিমোচন কমিটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও ব্র্যাকের আঞ্চলিক ম্যানেজার আব্দুল মান্নানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্র্যাকের উর্ধ্বতন আঞ্চলিক ব্যবস্থাপক আতায়েল রাব্বি আল সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান, সফাত উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল হক, সমাজসেবক কাচা উদ্দিন, ছমির আলী, হামিদুল হক প্রমুখ। সভায় ঈদুল আজহা উপলক্ষে ১৫০জন নারীকে একটি করে শাড়ী, ঈদ সেমাই ও চিনি প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল সাদিপুর জোনাকী সমাজ কল্যাণ সংস্থা।


