জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে গাফলা খেলার আসর থেকে সোমবার রাতে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায় উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার থেকে গাফলা খেলার আসর থেকে ওই ইউনিয়নের দরীকুঞ্জপুর মৃত আবদুল হাসিমের পুত্র আবদুল কালাম ও রসুলগঞ্জ বাজার এলাকার বাসিন্দা ভানু দাসের পুত্র মিন্টু দাস গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরছালিন বলেন, গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।


