জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে দূর্বৃত্তদের আগুনে বসতঘর পুড়িয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার দিবাগত ওই গ্রামের মইম মিয়ার বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
পরিবারের লোকজন জানান, রাত সাড়ে তিনটার দিকে অগ্নিকা-ের লেলিহান শিখা দেখে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে চিৎকার করলে প্রতিবেশীদের এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে টিনসেটের বসতঘর, ছয়টি বেড়া আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মইম মিয়া জানিয়েছেন। তাঁর দাবি প্রতিপক্ষের লোকজন বসতঘরে আগুন লাগিয়েছে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দেবেন।
এদিকে অগ্নিকা-ের খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়ে তদন্তপূর্বক আইনানুত ব্যবস্থা নেয়া হবে।


