জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পারিবারিক কলহের জের ধরে একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের সেরা মোহাম্মদপুর গ্রামের আব্দুস সোবহান ও তারই চাচাত্ব ভাই ময়না মিয়ার সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার প্রতিপক্ষের লোকজন আব্দুস সোবহাসহ তার পরিবারের
লোকজনের উপর হামলা চালিয়ে ৩ জনকে গুরুত্বর আহত করেন। আহতরা হলেন, আব্দুস সোবহান (৪০) স্ত্রী সাফিয়া বেগম ( ৪০), তারই শিশু কন্যা সুমা আক্তার ঝুমু (৮) । আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


