বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খেলোয়াড় বাছাই করা হবে আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর। অনুর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ বৎসরের ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে সুনামগঞ্জ জেলা দল গঠনের লক্ষ্যে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। রবিবার জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট
বোর্ডের কাউন্সিলর মো. রেজওয়ানুল হক রাজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বর শনিবার এবং ৪ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এই বাছাই কার্যক্রম সম্পন্ন হবে। আগ্রহী ক্রিকেট খেলোয়াড়দেরকে বয়সের স্বপক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেটসহ যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে। প্রেস বিজ্ঞপ্তি
- ছাতকে বৃক্ষমেলা সমাপ্ত চারা বিক্রিতে ধ্বস, স্টল মালিকদের মধ্যে হতাশা
- জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৩


