জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে এক মসজিদের ইমাম কে মারধর করে নগদ ২০ হাজার টাকা নিয়ে মসজিদ থেকে বের করে দেয়ার অভিযোগ করেছেন। রবিবার তিনি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানি নন্দিনগাঁও জামে মসজিদের ইমাম জকিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের হাফিজ মাও. আব্দুর রহিম উল্লেখ করেন যে, ওই মসজিদের ইমাম ও হাফিজ হিসেবে রমজান মাসের শুরু থেকে দায়িত্ব পালন করছিলেন। কিন্তুু গত ১৮ রমজান রাত অনুমান এক ঘটিকার সময় আসামপুর নন্দিরগাঁও গ্রামের হামদু মিয়ার ছেলে আব্দুস সালাম ও একই গ্রামের ছুবা মিয়ার নেতৃত্বে ৮/১০জন লোক এক মহিলার নাম ধরে মসজিদের হোজরার দরজায় ডাকাডাকি করে তালাভেঙ্গে তাকে মারধর করে হোজরা থেকে তার ২০ হাজার টাকা নিয়ে যায়। মাসিক বেতন ও রমজানের হাদিয়া না দিয়ে রাত আড়াইটায় তাকে হোজরা থেকে বের করে দেয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, মসজিদের ইমামের লিখিত অভিযোগটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পাঠানো হবে।
- শহরে মাদকবিরোধী দিবস পালন
- দিরাইয়ে দুর্যোগ বিষয়ক সেমিনারে বক্তারা মানবসৃষ্ট দুর্যোগের কারণেই ব্যাপক ক্ষয়ক্ষতি


