জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পৌর শহরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা রনজিত দাসের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুল হক, আব্দুল কাদির, ইলিয়াস উদ্দিন, তাজউদ্দিন, নিশি কান্ত গোপ, নরেন্দ্র দাস, আব্দুল মতিন প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৭১ সালে ৯ ডিসেম্বর শত্রু মুক্ত হয় জগন্নাথপুর।
- এমএ মান্নান প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- আজ থেকে সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার কার্যক্রম নতুন ভবনে


