জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে জায়গা জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মিরাশ আলী নামের এক যুবককের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামলাকারীরা তাকে ছুরি ও চাকু দিয়ে এলোপাতারি আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় মিরাশ আলীকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় মিরাশ আলীর পিতা কদ্রিছ আলী বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে আসামিদের বাড়ি থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
জানা যায়, বাড়ী জগন্নাথপুর গ্রামের কদ্রিছ আলীর সাথে একই গ্রামের নছির আলী, কমলা মিয়া, সাজিদ আলী, রাশিদ আলী গংদের সাথে জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিক মামলা চলছে। যার জের ধরে সোমবার রাতে পৌর শহরের সিলেটী বাসস্ট্যান্ড এলাকায় কদ্রিছ আলীর ছেলে মিরাশ আলীকে একা পেয়ে নছির আলী, কমলা মিয়া, সাজিদ আলী, রাশিদ আলী গংরা চাকু ও ছুরি দিয়ে এলোপাতারি আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
খবর পেয়ে এলাকার লোকজন তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় আহত যুবকের পিতা কদ্রিছ আলী বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা নং ১৫ তারিখ-২০/১২/২০১৬ ইং দায়ের করেন। জগন্নাথপুর থানার এস.আই আব্দুস সালাম জানান, মামলার প্রেক্ষিতে আসামি গ্রেফতারের চেষ্ট চলছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরির্দশন করে আসামিদের বাড়ি থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছি।


