জরায়ূ ও স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

জরায়ূ ও স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মফিজুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা স্বাস্থ্য প্রশিক্ষণ ভবনে কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওমর  ফারুক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাসুক আহমদ। এছাড়াও সরকারী/বেসরকারী অফিসের কর্মকর্তা, কর্মচারী, স্কুলের শিক্ষক, শিক্ষিকা স্বাস্থ্য সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।  (প্রেস বিজ্ঞপ্তি)