প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে গৃহবন্দি করে রাখার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রবিবার সকাল ১০টায় কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে গোলচত্বরে সমাবেশে মিলিত হয়। আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক’র পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা অ্যাড. ফজলুল হক আছপিয়া।
এ ছাড়াও বক্তব্য রাখেন, অ্যাড. মো. মাসুক আলম, অ্যাড. শামছুর রহমান, অ্যাড. আবুল মজাদ চৌধুরী, অ্যাড. তৈয়বুর রহমান বাবুল, অ্যাড. শেরেনূর আলী, অ্যাড. আমিরুল হক, অ্যাড. মোশাহিদ আলী, অ্যাড. মাসুক আহমদ, অ্যাড. আব্দুল জলিল, অ্যাড. মামুনুর রশীদ কয়েছ, অ্যাড. আবু মো. জালাল উদ্দিন আছপিয়া, অ্যাড. কামাল হোসেন, অ্যাড. আবু বক্কর, অ্যাড. আব্দুল মজিদ জুয়েল, অ্যাড. আবুল কাশেম, অ্যাড. সালেহ আহমদ, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. আব্দুল আহাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি


