জামালগঞ্জ অফিস
দীর্ঘ দিন ধরে জামালগঞ্জের শিক্ষিত বেকার ছেলেমেয়েদের নিয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের জীবিকায়নের ব্যবস্থা করে স্বপ্ন পূরণ করছে ই-কর্মাস। ৩ মাস ও ৬ মাস মেয়াদী কম্পিউটারে ফ্রিল্যানসিং এন্ড আউট সোর্সিং ইন্টারনেট, গ্রাফিক্স ডিজাইন, কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, পোগ্রামিং, হার্ডওয়ার, সফট ওয়ার প্রশিক্ষণের পর শিক্ষিত বেকার ছেলেমেয়েরা তারা নিজেরা নিজেদের
পছন্দ মত কাজ বেছে নিচ্ছেন।
ইতিমধ্যে ই-কর্মাস ট্রেনিং সেন্টার পরিচালক জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে জামালগঞ্জে ই-কমার্স ডিজিটাল সেন্টারের উদ্যোগ্যে নতুন ভাবে ৩ মাস ও ৬ মাস মেয়াদী ৩০ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণে সুনামগঞ্জের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্টের কো-অর্ডিনেটর সাজ্জাদুর রহমান পলিন, সুনামগঞ্জের ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেইনার মোশারফ আলম মুসা, জুনাঈদ আলম সুজন, জামালগঞ্জ ই-কর্মাসের পরিচালক শাহীন আলম, গ্রাফিক্স ডিজাইনের প্রশিক্ষক পাপিয়া আক্তার নন্দিনী, ই-কর্মাসের উপদেষ্টা সেলিম আহম্মেদ, সাচনাবাজার ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সালাউদ্দিন আহমদ, সাজনা বেগম, মশিউর রহমান সহ ই-কর্মাসের প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।


