জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে লক্ষাধিক টাকার কারেন্ট জাল আটক করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় সাচনাবাজার হতে অবৈধ জাল আটক করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সাচনাবাজারে ইজারাদারের টুল ট্যক্স দিয়ে নিয়মিত ভাবে অবৈধ কারেন্ট জাল বিক্রি করে আসছিলো। গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সাচনা বাজার থেকে ২মণ কারেন্ট জাল জব্দ করেন যার অনুমানিক মুল্য প্রায় লক্ষাধিক টাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্ট্রেট টিটন খীসা।
- দোয়ারাবাজারে অপ্রধান শস্য কর্মসূচীর প্রশিক্ষণ সম্পন্ন
- বেতগঞ্জ-মোল্লাপাড়া রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিসবাহ


