জামালগঞ্জে বর্ষবরণ উপলক্ষে আলোচনা

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক উপ সচিব মো. রইছ উদ্দিন, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মাদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আলম ভুঁইয়া, আ.লীগ নেতা জহিরুল হক তালুকদার প্রমুখ।