জামালগঞ্জ অফিস
জামালগঞ্জের দুই কোমলমতি শিক্ষার্থীকে অমানুষিক ভাবে পিটিয়ে আহত করলেন এক শিক্ষক। এই ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, জামালগঞ্জের নয়াহালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফ্ফার বিদ্যালয়ের ৫ম শ্রেণীর দুই শিক্ষার্থীকে অমানুষিক নির্যাতনের ঘটনায় মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের আবু আলা রনি।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, নয়াহালট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফ্ফারের নির্যাতনে ৫ম শ্রেণীর দুই শিক্ষার্থী আবু তাইয়্যেব প্রান্ত ও আবু জাফর মারাত্মকভাবে আহত হয়েছে। উল্লেখিত দুই শিক্ষার্থীসহ কয়েকজন দুষ্টুমি করে বলে প্রধান শিক্ষকের নিকট একজন শিক্ষার্থী এসে অভিযোগ করলে প্রধান শিক্ষক রেগে গিয়ে ওই দুই শিক্ষার্থী উপর অমানুষিক নির্যাতন চালালে আবু জাফর নামক শিক্ষাথী অজ্ঞান হয়ে পড়লে এক পর্যায়ে তাদের আর্তচিৎকারে শুনে অন্য এক সহপাঠী দৌড়ে গিয়ে শিক্ষার্থীর বাড়িতে খবর দিলে তাদের আর্তচিৎকারে শুনে পাশাপাশি অবস্থানরত লোকজন এসে শিক্ষার্থী দুইজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকরা শিক্ষা কর্মকর্তার কাছে আসলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্যাতন চিত্র দেখিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে যাওয়া হয়। বর্তমানে শিক্ষার্থী দুইজন কিছুক্ষণ পরপর ভয়ে শিউরে উঠে।
অভিযোগে আরো উল্লেখ করা হয় অভিযুক্ত প্রধান শিক্ষক প্রায় ১৫ দিন পূর্বে ওই শিক্ষাথী দুজনকে আঘাত করেছিলো তখন গ্রামবাসীর চাপের মূখে ওই নির্যাতনকারী প্রধান শিক্ষক ক্ষমা চেয়ে অভিযোগ না করার অনুরোধ করেন। এ শিক্ষক প্রায়ই বিভিন্ন শিক্ষার্থীকে বেদম মারপিট করে থাকেন। এ শিক্ষকের ভয়ে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে।
নয়াহালট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. গাফফার বলেন,‘ আমার বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আমি ওই শিক্ষার্থীকে শাসন করেছি। অন্যকোন উদ্দেশ্যে তাদেরকে শাসন করিনি। আমি ভাবিনি ঘটনাটি এত বড় হবে।’
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা নূরুল আলম ভুইয়া বলেন,‘ আমি আহত দুই শিক্ষার্থীকে দেখেছি। ঘটনাটি সরেজমিনে তদন্তের জন্য নয়াহালট প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছি। আগামী কালই (বুধবার) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে তদন্ত প্রতিবেদন পাঠিয়ে দেবো।
এই বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি বলেন,‘ঘটনাটি খুবই অমানবিক। ছাত্রদের অভিভাবকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে।


