জামালগঞ্জে ২ ইউনিয়নে আ.লীগের মনোনয়ন পেলেন জুয়েল ও নবী হোসেন

স্টাফ রিপোর্টার
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জামালগঞ্জ সদরে জামিল আহমেদ জুয়েল এবং জামালগঞ্জ উত্তরে এম. নবী হোসেন।
বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে এই মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। শুক্রবার দলের এক প্রেসবিজ্ঞপ্তিতে দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।