শহীদ নূর আহমেদ
পৌরসভার কাজির পয়েন্ট এলাকায় কয়েকটি বাসায় ঝঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুৎসংযোগ দেয়া হয়েছে । বৈদ্যুতিক খুঁটি থেকে টানানো বিদ্যুৎ এর তারগুলো ঝুলে আছে মাটির দু তিন হাত উপরে। মাটি থেকে তারগুলো এমন উঁচুতে যে হাত বাড়ালেই নাগাল পাওয়া যায়। যেকোন সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। ছবিটি দেখেই তা সহজে বুঝা যায়। দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক তার এভাবে ঝুলে থাকলেও ব্যবস্থা নিচ্ছে না পিডিপি কর্তৃপক্ষ । পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. সেলিম আহমদ বলেন, এগুলো সার্ভিস তার। বৈদ্যুতিক খুঁটি থেকে বাসা নিচু হওয়ায় টানানো তারগুলো ঝুলে যায়। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে যথাযথ প্রদক্ষেপ নেয়া হবে।
- ছাতকে খোলাবাজারে চুনাপাথর বিক্রি- সিমেন্ট ফ্যাক্টরি ও ব্যবসায়ীদের বৈঠকে সমঝোতা
- জামালগঞ্জে ২ ইউনিয়নে আ.লীগের মনোনয়ন পেলেন জুয়েল ও নবী হোসেন


