তাহিরপুরে কালী মন্দিরের মূর্তি ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে টুকেরগাঁও শ্রী শ্রী কালী মন্দিরের মূর্তি ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলাবাসীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে তাহিরপুর পূর্ববাজারে মানববন্ধন করে। মাননববন্ধন চলাকালে বক্তব্য রাখেন তাহিরপুর শ্মশান ঘাট ও রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সভাপতি রঞ্জু মুখার্জি, তাহিরপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাস পুরকায়স্থ, তাহিরপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি রতন গাঙ্গুলী, সমর মৈত্র, সমীর রায়, আলমগীর খোকন প্রমুখ।
বক্তরা টুকেরগাঁও শ্রী শ্রী কালী মন্দিরের মূর্তি ভাংচুর ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি তুলে বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, গত ১১ই মার্চ উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের টুকেরগাঁও শ্রী শ্রী কালি মন্দিরের মূর্তি ভাংচুর করে দুর্বৃত্তরা।