স্টাফ রিপোর্টার
চাঁদাবাজির মামলায় আদালতে জামিন পেয়ে প্রবাসীর বাড়ী ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে প্রবাসী রেজাউল করিম চৌধুরীর বাড়িতে সোমবার মধ্য রাতে এই ঘটনা ঘটে। দিরাই থানার এসআই মামলার আইও ইসমাইল ঘটনাটি সত্যতা স্বীকার করলেও এটি প্রতিপক্ষের সাজানো ঘটনা বলে দাবী অভিযুক্তের পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী রেজাউল করিম চৌধুরীর সাথে প্রতিবেশি লাক মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এক পর্যায়ে দিরাই থানায় প্রবাসী রেজাউল করিম চৌধুরী বাড়ির কেয়ারটেকার শরিফ মিয়া লাকমিয়া সহ ৭ জনকে আসামী করে চাঁদাবাঁজি ও মারপিটের মামলা (৫৬১/১৩ইং) দায়ের করলে ঘটনাস্থল থেকে পুলিশ লাকমিয়াকে গ্রেফতার করে। সোমবার লাকমিয়াকে জামিন পায়। জামিন পেয়ে মঙ্গলবার মধ্য রাতে মামলার বাদী শরিফ মিয়ার সাথে বিরোধ বাধে। বিরোধের এক পর্যায়ে প্রবাসীর বাড়ী ভাঙ্গচুর করেছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী শরিফ মিয়া।
প্রবাসী রেজাউল করিমের কেয়ারটেকার শরিফ মিয়া বলেন, আমি রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বাহিরে শব্দ শুনে বাহির হই। দেখি ভারী যন্ত্র দিয়ে সীমানা দেয়াল ভাঙ্গছে লাকমিয়া ও কয়েকজন লোক। আমি কাছে গেলে আমাকে মারধর করে ঘরে ঢুকে মুল্যবান জিনিস পত্র নষ্ট করে তাঁরা। আমি ঘটনাটি থানায় জানিয়েছি । এ বিষয়ে অভিযুক্ত লাকমিয়ার বাড়িতে খোঁজ নিলে তাকে পাওয়া যায়নি।তবে তাঁর পরিবার জানিয়েছে ঘটনাটি সাজানো । তাদের ফাঁসানোর জন্যে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে।
- পণতীর্থ মেলা ও শাহ আরেফিনের (র:)ওরস পরিবহনের স্বেচ্ছাচারকে নিয়ন্ত্রণে রাখতে হবে
- জামালগঞ্জে সাংবাদিকদের স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান বর্জনের ঘোষণা


