স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে দলীয় প্রার্থীতা পাওয়ার জন্য আবেদন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা পরিষদের বর্তমান প্রশাসক
ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। বুধবার বিকালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের কাছে আবেদন পত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ অ্যাড. নান্টু রায়, সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, আওয়ামী লীগ নেতা পিপি ড. খায়রুল কবির রুমেন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আওয়ামী লীগ নেতা আমীর হোসেন রেজা, জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ, শেখ রাসেল পরিষদ জেলা আহ্বায়ক ও ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ স্বজন প্রমুখ।
- সরকারি কলেজের শহীদ তালেব ছাত্রাবাস কে থাকবে, ছাত্র না ছাত্রী?
- দিরাই ও শাল্লায় আওয়ামী লীগের প্রার্থীতা বাছাই


