জেলা যুবদলের শোক র‌্যালি

স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নারায়নগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে শোক র‌্যালি করেছে সুনামগঞ্জ জেলা যুবদল।
শনিবার জেলা বিএনপির কর্মসূচির পরে দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি ডাচ বাংলা ব্যাংকের সামনে এলেই পুলিশ বাধা দেয়।
পরে সেখানেই সংক্ষিপ্ত সভার মাধ্যমে শোক র‌্যালি শেষ হয়। শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজীর হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক জুলফিকার আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক মমিনুল হক কালারচান, পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপন, স্বেচ্ছাসেবক দলের সহ শ্রম সম্পাদক শাহরিন খোকন প্রমুখ।