লন্ডন প্রতিনিধি
ড. জয়া সেনগুপ্তা’র সমর্থনে যুক্তরাজ্যে বসবাসরত দিরাই-শাল্লা প্রবাসীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পূর্ব লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে সভায় দিরাই শাল্লাবাসী ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি অংশ নেন।
কমিউনিটি নেতা ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও ব্যারিস্টার অনুপম তালুকদার ডালটনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আওয়ামীলীগ নেতা অধ্যাপক আবুল হাসেম, আলতাফুর রহমান মোজাহিদ,
আব্দুল মান্নান, লুতফুর রহমান, আবুল কালাম চৌধুরী, কয়েছ চৌধুরী, জাসদ নেতা অ্যাড. মুজিবুল হক মনি, ড. রোয়াব উদ্দিন, সফিক আহমদ, সাবেক ছাত্র নেতা ফয়জুল ইসলাম লস্কর, আতাউর রহমান তালুকদার, আনসারুল হক, আজিজুল হক, নাসির উদ্দিন, আফছর খান সাদেক, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, মইনুল হক, শায়েক আহমদ, শফিক আহমেদ, আব্দুল মান্নান, লুতফুর রহমান, সৈয়দ ছুরক আলী, জামাল খান, আবুল কালাম চৌধুরী, সাদ আহমদ, দুলাল মিয়া, মাসুদা খানম, শামীম আহমদ, আমিনুল হক জিলু, মনোয়ার খান, আলীমুজ্জামান, ফখরুল ইসলাম জামাল, মাও. কুতুব উদ্দিন, আহমদ ফখর কামাল, ইকবাল হোসেন, আব্দুল আহাদ, মজুমদার মিয়া, হাজী ছোয়াব আলী, ওয়ারিছ আলী, পীর বখতিয়ার, কবি নজরুল ইসলাম, আতাউর রহমান, শাহ আকবর আলী, মুকুল মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ড. জয়া সেনগুপ্তাকে বিজয়ী করতে নেতাকর্মীদের সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সভার শেষে ব্রাজিলে কর্মরত লন্ডনস্থ বাংলাদেশের সাবেক হাইকমিশনার মিজারুল কায়েসের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।


