স্টাফ রিপোর্টার
পৌর শহরের তেঘরিয়া নিবাসী ও পশ্চিম বাজারের হোমিও প্যাথিক ডা: আমিরুল ইসলাম বার্ধক্যজনিক রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। সোমবার বিকাল সাড়ে ৫টায় তেঘরিয়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি.. রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
পরদিন মঙ্গলবার বাদ জোহর পশ্চিম তেঘরিয়া ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য নাতি নাতনি ও আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের ছেলে আজহারুল ইসলাম ও অ্যাড. মাজহারুল ইসলাম পরিবারের পক্ষ থেকে রূহের মাগফেরাত কামনায় সকলে কাছে দোয়া চেয়েছেন।


