ডিজিটাল প্রচারণা লন্ডন-পাটলি ভিডিও কনফারেন্স

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বর্তমান চেয়াম্যান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে ডিজিটাল প্রচারণা চলছে। রোববার রাতে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল হকের বাড়িতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ভিডিও কনফারেন্সে লন্ডনে বসবাসরত প্রবাসিরা ভোট চাইলেন এলাকাবাসীর কাছে। ব্যতিক্রমী এ আয়োজন এলাকাবাসীর দৃষ্টি কেড়েছে। গ্রামের মুরব্বী লালা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী সিরাজুল হক। ভিডিও কনফারেন্সে যুক্তরাজ্য থেকে বক্তব্য রাখেন  প্রবাসী আবদুল খালিক, হাজী সুফি মিয়া, এম, জামাল খান, আজম খান, আসিক মিয়া, গ্রামের আখলাকুর রহমান, শামিম আহমদ প্রমুখ।
ভিডিও কনফারেন্সে প্রবাসি আব্দুল খালিক তার বক্তব্যে বলেন, সিরাজুল হক একজন সৎ ও যোগ্য প্রার্থী তিনি ইতিমধ্যে পাটলী ইউনিয়নের সার্বিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রখেছেন। তাই এই যোগ্য প্রার্থীকে আসন্ন ইউনিয়ন নির্বাচনে পুনরায় ভোট দিয়ে নিবার্চিত করার জন্য ইউনিয়নবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
পাটলী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসি সিরাজুল হক জানান, ইউনিয়নের সার্বিক উন্নয়নে বিগত ৫ বছরে আমি নিরসল ভাবে কাজ করেছি। এই ইউনিয়ন কে ডিজিটাল উন্নয়নে রূপান্তরিত করার প্রয়াস নিয়ে আমি কাজ করেছি। উন্নয়নের ধারা ধারাবাহিকতায় বজায় রাখতে আমি ইউনিয়নবাসীর দাবীর প্রেক্ষিতে আবারও প্রার্থী হয়েছি।