স্টাফ রিপোর্টার
সোমবার রাত ৯টায় জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। পূর্বের মনোনীত আওয়ামী লীগ নেতা সাধন তালুকদারকে বাদ দিয়ে এই ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদারকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয় এবং প্রার্থী মনোনয়নের চিঠি স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের কাছে তোলে দেয়া হয়।
সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন রাত সাড়ে ৯ টায় দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন, ‘আমি জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নসহ আমার নির্বাচনী এলাকার ৫টি ইউনিয়নে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবি আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে করেছিলাম। তিনি আমার ন্যায্য দাবির প্রতি সহানুুভুতি দেখিয়েছেন। ফেনারবাঁকে প্রার্থী পরিবর্তন করে প্রবীণ আওয়ামী লীগ নেতা করুণা সিন্ধু তালুকদারকে দলীয় মনোনয়ন দিয়েছেন, আমি সভাপতির কাছে কৃতজ্ঞ। আমি আশা করছি অন্য যেসকল ইউনিয়নে কম জনপ্রিয় প্রার্থী দেয়া হয়েছে, সেগুলোতেও প্রতীক বরাদ্দের আগে প্রার্থী পরিবর্তন করে জনপ্রিয়দের হাতে নৌকা তোলে দিবেন তিনি।’
- ডিজিটাল প্রচারণা লন্ডন-পাটলি ভিডিও কনফারেন্স
- দেড় হাজার কোটি টাকার ফসলহানির ঘটনা আমলে নেয়নি পাউবো’র উর্ধ্বতন কর্তৃপক্ষ


