স্টাফ রিপোর্টার
বন্যার্তদের সহায়তায় ডিসির ত্রাণ তহবিলে দুই লাখ টাকার অনুদান দিয়েছেন সৎসঙ্গ বাংলাদেশ, ডি—পাকুটিয়া, ঘাটাইল, টাঙ্গাইল।
রবিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কাযার্লয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সঙ্গে সাক্ষাত করে অনুদানের চেক হস্তান্তর করেন সৎসঙ্গ বাংলাদেশের সম্পাদক শ্রী ধৃতব্রত আদিত্য (এসপিআর)।
এসময় উপস্থিত ছিলেন সৎসঙ্গ বাংলাদেশের সহ সম্পাদক সুব্রত আদিত্য (এসপিআর), সহ—সভাপতি প্রদীপ কুমার দেব (এসপিআর), সুনামগঞ্জ সৎসঙ্গ বিহারের সভাপতি অরুন চক্রবতীর্ (এসপিআর), সাধারণ সম্পাদক হরিপদ রায়।
এদিকে বিকালে সুনামগঞ্জ সৎসঙ্গ বিহারে সুনামগঞ্জ সদর উপজেলার ৫০০ জন বন্যার্তদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, লবন, বিস্কুট, স্যালাইন প্রভৃতি।
এছাড়াও ২৭ জুন শাল্লা, ২৮ জুন সকালে তাহিরপুর, দুপুরে সাচনা, ২৯ জুন সকালে শান্তিগঞ্জ, দুপুরে দিরাই উপজেলায় ত্রাণ বিতরণ করা হবে।
- শান্তিগঞ্জে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ত্রাণ সামগ্রী ও গবাদিপশুর খাদ্য বিতরণ
- ‘ঘরতো ভাইসসা গেছেগি কোনানো গিয়া ওঠতাম’


