তাঁতী লীগ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন

রফিকুল ইসলাম তাহের কে আহবায়ক ও আতাহার আলী সুমন কে যুগ্ম আহবায়ক করে বাংলাদেশ তাঁতী লীগ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক খগেন্দ্র দেবনাথ ও যুগ্ম আহবায়ক সাধনা দাশ গুপ্তা স্বাক্ষরিত পত্রে সুনামগঞ্জ তাঁতী লীগের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্য      সদস্যরা হলেন, হারুনুর রশীদ, দিপাল চন্দ্র দাস, আব্দুল কাদির সুহেল, বাবুল চন্দ্র দাস, মো. আবুল কাশেম, প্রনব চৌধুরী, মো. ছাব্বির আহমদ, জয়নুর ইসলাম, আবারক হোসেন, তপন কুমার তালুকদার, সজল চন্দ্র দাস, নাদির আহমদ বাবুল, জাহানুর বখতিয়ার ফারুক। প্রেস বিজ্ঞপ্তি