তাহিরপুরের কৃষক-জেলেদের হয়রানি বন্ধ করুন -শামীমা শাহরিয়ার

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য ও সুনামগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাড. শামীমা শাহরিয়ার সোমবার এক বিবৃতিতে বলেছেন, ‘সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুরের সুলেমানপুর, পাঠাবুগা,  লতিফপুর, জীবনপুরসহ বিভিন্ন গ্রামের জেলেদের উপর টাঙ্গুয়ার হাওরে ডিউটিরত আনসারদের হয়রানি বেড়ে গেছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। ফসলহারা কৃষক জেলেদের ১২টি নৌকা আনসার আটক করেছে বলে দৈনিক সুনামগঞ্জের খবরে সংবাদ প্রকাশিত হয়েছে। তাহিরপুরের কৃষক-জেলেদের আটককৃত নৌকাগুলো অবিলম্বে তাদের নিকট ফিরিয়ে দিয়ে অসহায় কৃষক-জেলেদের প্রতি সবার সদয় হওয়ার আহবান জানিয়েছেন তিনি।
সেই সাথে ডিউটিরত আনসারগণ যাতে কৃষক-জেলেদের সাথে জুলুম না করেন। সেদিকে দৃষ্টি দিতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন।