তাহিরপুরে অতিথি পাখি পরিবহনকারীর জরিমানা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে অতিথি পাখি পরিবহনের করায় এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত কুদ্রত আলীর ছেলে তফাজ্জল হোসেন (৪৫)। সোমবার দুপুর ১২টায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রফিকুল ইসলাম এ জরিমানা প্রদান করেন।
তাহিরপুর থানার সাব ইন্সপেক্টর মো. মুহিত মিয়া জানান, সোমবার সকালে      
তাহিরপুর সদর বাজারে ৬টি অতিথি পাখি পরিবহনের সময় তফাজ্জল মিয়াকে আটক করে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে গেলে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ হাজার টাকা জরিমানা করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, অতিথি পাখি পরিবহন করায় তফাজ্জল মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে অতিথি ৬টি পাখিকে মুক্ত করে দেয়া হয়।