তাহিরপুরে ইউপি সদস্য প্রার্থীর আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
আজ নির্বাচন। নিজ প্রতীক ফুটবলে ভোট দিতে পারবেন না তাহিরপুর সদর ইউনিয়নের সদস্য প্রার্থী প্রদীপ দাস। তিনি নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
পুলিশ ও   পারিবারিক সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওর্য়াডের মেম্বার প্রার্থী প্রদীপ দাস (২৫) গলা কেটে আত্মহত্যার চেষ্টা করছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সকালে তিনি সূর্য্যরেগাঁও গ্রামের বসতবাড়ীর টয়লেটে যান। দীর্ঘক্ষণ অতিক্রম হওয়ায় পরিবারের লোকজন টয়লেট খুলে তাকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প্রদীপ দাস’র অবস্থা সংকটাপন্ন দেখে কর্মরত চিকিৎসকগণ তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ ও পরিবারের সদস্যরা এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।