তাহিরপুরে ত্রাণের টুকেন নিয়ে সংঘর্ষে আহত ২০

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে ত্রাণের টুকেন দেয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সংর্ঘষে মহিলা সহ ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে বাবলু তালুকদার (২৫), নির্মল তালুকদার (৩০), স্মৃতি তালুকদার (২৫) ও মেহেদী (১৮) কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত জুনায়েদ মিয়া (২০) কে সুনামগঞ্জ     
সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদেও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এনজিও সংস্থা ইরার ত্রাণের টুকেন দেওয়া কে কেন্দ্র করে প্রথমবার ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ৮ টায় তাহিরপুর সদর বাজারে এবং দ্বিতীয়বার ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে সাহগঞ্জ গ্রামে।
জানা যায়, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ডালিম মিয়া এনজিও সংস্থার ’ইরার’ ১০টি ত্রাণের টুকেন বিলি করার জন্য ওয়ার্ডের শাহগঞ্জ গ্রামের মাজেদ মিয়াকে দেন।  মাজেদ মিয়া বৃহস্পতিবার বিকেলে ঐ ১০টি টোকেন নিয়ে একেই গ্রামের অমল তালুকদারের সাথে বৃহস্পতিবার রাত ৮ টায় তাহিরপুর বাজারে কথা কাটাকাটি হয় মাজেদ মিয়ার। এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাতির ঘটনা ঘটে। এই পর স্থানীয় লোকজন বাজারে ঘটনাটি মিমাংসা করে দেয়। পরে আবারও ঘটনার সূত্র ধরে সাহাগঞ্জ গ্রামে শুক্রবার দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এসময় সংঘর্ষে ২০জন আহত হন।
তাহিরপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো কেউ কোন অভিযোগ নিয়ে আসে নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।