তাহিরপুরে নৌকার পক্ষে আ.লীগের প্রচারণা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থী হাজী ইউনূছ আলী ও উত্তর বড়দলের দলীয় প্রার্থী জামাল উদ্দিনের নৌকা প্রতীকের পক্ষে বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেছেন।
মঙ্গলবার দুপুরে কাউকান্দি বাজারে দলীয় প্রার্থী হাজী ইউনুছ আলীর পক্ষে গনসংযোগ করেন দলীয় নেতৃবৃন্দ। পরে বিকেলে উত্তর বড়দল ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জামাল উদ্দিনের পক্ষে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জামতলা বাজারে বাজার বণিক সমিতির পথ সভায় মিলিত হন।
বণিক সমিতির সভাপতি মুছা মিয়ার সভাপতিত্বে যুবলীগ নেতা আব্দুল আলীর সঞ্চালনায় এক পথসভায় প্রধান অতিথির  বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর। আরো বক্তব্য রাখেন দলীয় প্রার্থী জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সমাজ সেবক ফজলুল হক,কৃষক লীগ নেতা আবুল কালাম প্রমুখ।