তাহিরপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে ৩ জন আহত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার বীরেন্দ্র নগর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে চুনাপাথর পাচাঁরের সময় ভারতীয় বিএসএফের গুলিতে ৩ চোরাচালানী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার ভোর রাতে উপজেলার বাগলী  সীমান্তে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রেক্ষিতে উপজেলার বীরেন্দ্রনগর বিজিবি সদস্যরা   চোরাচালানে ব্যবহৃত ২টি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে বলে জানিয়েছেন বীরেন্দ্র নগর বিজিবি কমান্ডার সুবেদার আবু সাঈদ।
তিনি আরো জানান, বিএসএফ সীমান্তে রাবার বুলেট ছুঁড়েছে। তবে কেউ হতাহত হননি বলেও তিনি জানান।
তবে বাগলী এলাকার বিভিন্ন সূত্রে জানা গেছে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লামাকাটা গ্রামের এরশাদ মিয়ার ছেলে রুকন মিয়া (৩৩), একই গ্রামের আলকাছ মিয়ার ছেলে আসাদনুর (২৫) ও পার্শ্ববর্তী মন্দিয়াতা গ্রামের আশরাফুল (৩৫) বিএসএফের রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হয়েছেন। আহতরা গোপনে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।