ত্রৈমাসিক কিশোর পত্রের আড্ডা

ত্রৈমাসিক কিশোর পত্রের আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় কালিবাড়ীস্থ উড়াল প্রকাশ-এর খোলা জানালা হলরুমে ত্রৈমাসিক কিশোর পত্রের সম্পাদক ও প্রকাশক আ.জ নোমান এর সভাপতিত্বে ও সহ-সম্পাদক আতাহার বাবরুল’র সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উড়াল প্রকাশ-এর স্বত্বাকারী কথা সাহিত্যিক আলী সিদ্দিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তরুন কবি ও ছড়াকার মাহমুদ পারভেজ,  দোয়ারাবাজার উপজেলার সোনাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান, ইংরেজি শিক্ষক ও ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা টাঙ্গুয়া এর সহ-সম্পাদক এমদাদুল হক মিলন, ত্রৈমাসিক কিশোর পত্রের নির্বাহী সম্পাদক রায়হান আরেফিন, ত্রৈমাসিক মুক্তধারার সম্পাদক কবি তৈয়বুর রহমান,  ত্রৈমাসিক কিশোর পত্রের বিভিন্ন উপজেলার তরুন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি