দক্ষিণ সুনামগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক ৩

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের ডাবর পয়েন্টে ঢাকাগামী গাড়ীতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই মোহাম্মদ জয়নাল আবেদীন গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থেকে ছেড়ে আসা একটি ঢাকাগামী যাত্রী বাস ডাবর পয়েন্টে দাঁড় করিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় বাসে থাকা ঢাকাগামী দুই যাত্রীর নিকট হতে ৩ কেজি গাঁজা উদ্ধার করেন।
অপরদিকে উপজেলার দামোধরতপী থেকেও থানা পুলিশের এসআই আনোয়ার হোসেন অভিযান পরিচালনা করে ৫শত গ্রাম গাঁজাসহ একজনকে আটক করে।
আটকৃতরা হলো দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনর ছেলে সিরাজ মিয়া (৬০), মামদপুর গ্রামের মৃত মকবুল আলীর ছেলে কালাশাহ (৪০) ও নারায়নগঞ্জ বন্দর থানার একরামপুর ইস্পাহানী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ বাবু। আটকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়ে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের চালান দেয়া হয়েছে।