দিগেন্দ্র বর্মন কলেজে মেধাবীদের পুরস্কার প্রদান

বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ের মডেল টেষ্টে মেধা তালিকায় স্থান প্রাপ্তদের পুরস্কার বিতরণ করা হয়েছে।  শনিবার বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কলেজের দ্যা ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্যোগে ইংরেজি ভাষায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ বিমলাংশু রায়।
প্রভাষক মো. মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক সুজিত চন্দ্র সরকার, প্রভাষক অনুপম   চৌধুরী, সহকারি অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হুমায়ুন কবির, আ. রাজ্জাক, ফেরদৌস আক্তার, মনি হোসেন, লীমা আক্তার, জেসি, সূবর্না, মুনিয়া আক্তার, সুহেল মিয়া ও আব্দুল কাদির।
পুরস্কৃত শিক্ষার্থীরা হলেন মুনিয়া আক্তার, সুহেল মিয়া, আফজাল হোসেন ও অজুফা আক্তার। প্রেস বিজ্ঞপ্তি